ফেনীতে রিক্সা শ্রমিক ইউনিয়ন এর কমিটি, সুজন আহ্বায়ক, আক্তার সদস্য সচিব

ফেনী সংবাদদাতা : সম্প্র্তি ফেনী ট্রাংক রোডস্হ তারা নিবাসে সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে রিক্সা শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ ফেনীর সদস্য সচিব মাসুদ খোন্দকার সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রিকশা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় শ্রমিক নির্যাতন বন্ধ, রিকশা স্ট্যান্ড নির্ধারণ, রেশনিং ব্যবস্হা চালু, চিকিৎসা সুবিধা প্রদান সহ নাগরিক অধিকার প্রদানের দাবী জানান হয়। সভা শেষে কাজী জামশেদুল ইসলাম সুজনকে আহ্বায়ক ও আক্তার হোসেন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মোঃ জাফর, শহিদুল ইসলাম রাকিব, সদস্য আলমগীর হোসেন, মোঃ শাকিল, মোঃ ইসমাইল, জহির, একরামুল, সাদ্দাম ও শুভ। উক্ত কমিটি ৩ মাসের মধ্যে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বিপুল সংখ্যক শ্রমিক উপস্হিত ছিলেন।




