শিরোনাম

ফেনীতে বাড়ীওয়ালা সংবাদপত্রের অফিসের তালা ভেঙ্গে লুটে নিল মালামাল

ফেনী প্রতিনিধি : চলমান করোনা সংক্রমনের সময়ে ফেনী শহরের ডাক্তারপাড়ার ২২৩ বেলাল ম্যানশনে সংবাদপত্র ও মানবাধিকারের অফিসে হামলা চালিয়ে ও পর পর দুই স্তরের তালা ভেঙ্গে অফিসের সকল আসবাব পত্র, কম্পিউটার, মেশিনপত্র, ডিজিটাল ক্যামেরা, সংবাদপত্র প্রকাশের যন্ত্রপাতি এবং অফিসের সকল গুরুত্বপূর্ন ডকুমেন্ট কাগজপত্র লুট করে নিয়েছে স্বয়ং বাড়ীওয়ালী নিজে। ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় এ বাড়ীওয়ালী ভাড়া করা একদল সন্ত্রাসী দিয়ে এ অপরাধ ঘটিয়েছে। সে একই ঠিকানার মৃত বেলাল হোসেনের স্ত্রী রাশেদা শিবলি। এ অফিসে দৈনিক স্বদেশ বিচিত্রা, জাতীয় সাপ্তাহীক জনপ্রিয়, নিঝুম বাংলার (অনলাইন নিউজ পোর্টাল) সংবাদ পরিবেশনের কর্মকান্ড পরিচালিত হত। তাছাড়াও এ অফিসে মানবাধিকার সংগঠন ন্যাশনাল প্রেস সোসাইটির(ঘচঝ) অফিসিয়াল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হত।
চলমান করোনা সংক্রমনের প্রকোপে ৩ মাস লকডাউন বিশেষ করে এই অফিসের ডাক্তারপাড়া এলাকা রেড জোন এরিয়া ঘোষিত থাকায় অফিসটি এক নাগাড়ে ৪ মাস ব্যাপি বন্ধ ছিল বলে অফিসের প্রধান আধিকারীক সাংবাদিক এম মসিউর রহমান মিলন জানালেন। এতে তিনি আর্থিক অনটনের শিকার হন এবং দু’এক মাসের ভাড়া বকেয়া পড়ে যায়। তবে লকডাউনের পরবর্তী মাসগুলোতে মসিউর রহমান মিলন নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিল ও লকডাউন সময়ের বকেয়া ভাড়া পরিশোধের চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তা স্বত্বেও দজ্জাল আর উচ্ছৃংখল চরিত্রের এ নারী অধিক অর্থ আদায়ের লোভের বশবর্তী হয়ে মালিক মসিউর রহমানের অনুপস্থিতির সুযোগে অফিসের তালা ভেঙ্গে অফিসের সকল মালামাল আত্মসাত করে নেয়। লুন্ঠনকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা বলে জানাগেছে। প্রকৃত ভাড়া বকেয়া ১৫/১৬ হাজার টাকা হলেও সে বর্তমানে ৫০ হাজার টাকা দাবী করে আসছে। সে করোনা সংক্রমন কালের সরকারী নির্দেশনা অমান্য করে সাংবাদিক ভাড়াটিয়ার উপর জুলুম অত্যাচার চালাচ্ছে। মসিউর রহমান মিলন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফেনী জেলা শাখার সভাপতি, ন্যাশনাল প্রেস সোসাইটির(ঘচঝ) সভাপতি, নিঝুম বাংলার সম্পাদক, জাতীয় সাপ্তাহিক জনপ্রিয়র ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রার ব্যুরোচিফ। সে এসব সংগঠন ও সংবাদপত্রের পরিচালনা কার্যক্রম এ অফিস থেকেই করতো। এখন এ ঘটনায় এসব পরিচালনা কার্যক্রমের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে সংবাদ প্রকাশের ভবিষ্যত অনিশ্চিত।
এ বিষয়ে বাড়ীর মালিক রাশেদা শিবলির সাথে কথা বললে সে ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। আশপাশের লোকজনের সাথে কথা বলে প্রকাশ্য দিবালোকে অফিসের তালা ভেঙ্গে মালামাল আত্মসাতের সত্যতার প্রমান মিলেছে।
এদিকে দজ্জাল রাশেদা তার মোবাইল নম্বর ০১৮২৫-৭১৭৫০৩ থেকে মসিউর রহমান মিলনকে অনবরত হুমকি সহ খারাপ ব্যবহার ও গালাগাল দিয়ে যাচ্ছে এবং তার পালিত সন্ত্রাসীরা মোবাইল নম্বর ০১৭১২-৫৫৭৯৭৯ ও ০১৮৯০-৫১৯৫২১ থেকে হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় মসিউর রহমান মিলন মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button