Uncategorized

ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা

ফেনী প্রতিনিধি : পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ সদস্যদের পরিবারবর্গের সাথে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
মঙ্গলবার বিকেলে ফেনী জেলা পুলিশ প্রশাসন কর্তৃৃক আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে ২০২২ইং উপলক্ষে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সকল উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ গণমান্য ব্যাক্তিবর্গ।
এসময় এম.পির ব্যক্তিগত পক্ষ থেকে অনুষ্ঠানে আগত নিহত ১৬ পুলিশ সদস্যদের পরিবারবর্গ কে নগদ ১০ হাজার টাকা করে সম্মাননা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button