খেলা

ফেডারেশন কাপ : আবাহনীর কাছে পাত্তা পায়নি মোহামেডান

শক্তিশালী আবাহনী লিমিটেডকে রুখে দিতে পারল না চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপ ফুটবলে দুই দলের লড়াইয়ে সাদা-কালো শিবির পাত্তাই পায়নি আকাশি-নীলদের বিপক্ষে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-০ তে জিতে নিয়েছে আবাহনী।
ফেডারেশন কাপ দিয়েই শুরু হয়েছে নতুন মৌসুম। আবাহনী ও মোহামেডান আসর শুরু করল মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে।
ঢাকার ফুটবলে আবাহনী-মোহামেডান লড়াইয়ের পুরোনো ঝাঁজের ছিটেফোঁটাও আজ আর অবশিষ্ট নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এখন আর ঝংকার তোলে না ভক্তদের মনে। কিংবা এভাবেও বলা যায়, ভক্তদের উন্মাদনা ধরে রাখতে পারেনি ক্লাবগুলোই।
৪৭ বছরে পড়া আবাহনী-মোহামেডান লড়াইয়ের শেষটি হয়েছিল চলতি বছরের ৪ মার্চ। প্রিমিয়ার লিগের সে ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আবাহনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button