খেলা

ফেডারেশন কাপের শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে রহমতগঞ্জ এফসিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। খেলার ৪১ ও ৭৬ মিনিটের মাথায় অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেসের জোড়া গোলে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো বসুন্ধরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার ফাইনাল ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে বসুন্ধরার সামনে। কিন্তু কর্নার কিক নেয়া আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ। এদিকে, প্রথমার্ধের ১৪তম মিনিটের মাথায় সহজ গোলের সুযোগ হাতছাড়া করে রহমতগঞ্জ। ডি-বক্সের মধ্যে বসুন্ধরার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সোহেল রানা।
খেলার ৪১তম মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটেও গোল করার সুযোগ পায় রহমতগঞ্জ। তবে ৬৪তম মিনিটে সমতায় ফিরে তারা। শাহেদুল আলমের কর্নার থেকে হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান রহমতগঞ্জের অধিনায়ক মামাদু বাহ।
৬৮তম মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো বসুন্ধরা। সে সুযোগ মিস করলেও ম্যাচের ৭৬তম মিনিটে আবারো দলের সাফল্য এনে দেন বসুন্ধরার অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেস। ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয় রহমতগঞ্জকে। ফলে শিরোপা জয়ের আনন্দে ভাসে বসুন্ধরা কিংস।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button