বিনোদন

ফেঁসে যেতে পারেন কঙ্গনা

বলিউড পাড়ায় এখন বিতর্কেরই অন্য নাম কঙ্গনা রানাউত। কিছুদিন পর পর বিরতি দিয়ে যখনই কঙ্গনার নাম গণমাধ্যমে এসেছে বিতর্ক সামনে ছিল। এবার তার নাম জড়াল ফোন কল কেলেঙ্কারিতে। সমালোচকরা বলছেন, শুধু কঙ্গনা বা আয়েশাই নয়, এই বিতর্কে আরও বলিউড তারকার নাম প্রকাশ্যে আসতে পারে। এই কেলেঙ্কারিতে নিজের নাম উঠে আসতে মুখ খুলেছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, কোনও কিছু ভেবে নেওয়ার আগে ঘটনার তদন্ত হওয়া উচিত।
কঙ্গনার সাথে হৃতিক রোশনের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই পানি কমঘোলা হয়নি বলিউডে। এ বার ফোন কল কেলেঙ্কারিতে ফের এক বার উঠে এল তাদের নাম। কঙ্গনা কি হৃতিক রোশনের কল রেকর্ডিং কোনও ভাবে ফাঁস করে দিয়েছিলেন? প্রশ্নটা উঠছে, কারণ, এই কেলেঙ্কারির তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পেরেছেন, হৃতিক রোশনের নাম-মোবাইল নম্বর এসএমএস করে আইনজীবী রিজওয়ান সিদ্দিকির সাথে শেয়ার করেছিলেন কঙ্গনা। তবে বুধবার এক বিবৃতিতে কঙ্গনা বলেন, ‘আইনি নোটিশের উত্তর দিতে হলে নিজের আইনজীবীর সাথে আমাদের সমস্ত ডিটেলসই শেয়ার করতে হয়।’
এখনও পর্যন্ত এই কেলেঙ্কারিতে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। এর মধ্যে রয়েছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বেআইনি ভাবে ফোন কলের রেকর্ডিং বার করার অভিযোগে ওই আইনজীবীকে গ্রেফতার করেছিল ঠাণে পুলিশ। তার আগে প্রশান্ত পালেকর নামে এক বেসরকারি গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েন। প্রশান্তকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে রিজওয়ানের নাম। পুলিশি জেরার মুখে পালেকর জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী অঞ্জলি সিদ্দিকির ফোন কলের রেকর্ড বার করে আনতে ওই আইনজীবীকে সাহায্য করেছিলেন তিনি।
তদন্তে উঠে আসে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের নামও। আয়েশার অভিযোগ, তার ব্যবসার অংশীদার সাহিল খান তার কাছ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই নিয়ে আইনি লড়াইও চলছে তাদের মধ্যে। আইনজীবী রিজওয়ান সিদ্দিকির কাছেও সাহিল খানের সাথে তার কথোপকথনের রেকর্ড ফাঁস করেছিলেন আয়েশা। এমনটাই দাবি তদন্ত কর্মকর্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button