Uncategorized

ফুলবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার এক

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, নির্জন ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় ধর্ষিতাকে উদ্ধারসহ ধর্ষণের অভিযোগে মো. রিফাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
গত বুধবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টা থেকে আড়াইটার মধ্যে ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়ণপুর ধানক্ষেতের গভীর নলকূপের পাশের্বর নির্জন স্থানে ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃত মো. রিফাত হোসেন পূর্ব নারায়ণপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং এক সন্তানের জনক।
থানা পুলিশ ও ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা জানান,গত বুধবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার সময় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী তার মেয়েকে বাড়ীতে খুজে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর লোকজনসহ প্রতিবেশিরা দীর্ঘ সময় ধরে মেয়েকে খেঁাজাখুঁজির এক পর্যায়ে রাত আড়াইটার দিকে বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পূর্ব নারায়ণপুর ফসলি জমির মাঠে মঞ্জুরুল ইসলামের গভীর নলকূপ ঘরের পাশের্ব নির্জন স্থান থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পুলিশকে খবর দিলে, তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার হাতের কবজ্বির ওপরের অংশে ব্লেড দিয়ে কাটা দাগ দেখতে পায়। পরে থানা পুলিশ ওই ধর্ষিতার সাথে কথা বলে গতকাল বৃহস্পতিবার ভোরে ধর্ষণের অভিযোগে মো. রিফাত হোসেনকে গ্রেপ্তার করে।
প্রতিবেশি শ্যামল চন্দ্র রায়, বিনয় কুমার সরকার ও সুশান্ত কুমার মহন্ত বলেন, প্রতিবেশি মেয়েটি নিখেঁাজ হওয়ার পর থেকে তার বাড়ীর লোকজনসহ প্রতিবেশিরা খেঁাজাখুঁিজর এক পর্যায়ে গভীর নলকূপের এলাকার নির্জন স্থান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। মেয়েটির সাথে রিফাত হোসেনের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল এবং ওই সম্পর্কের টানেই রাতে রিফাতের কাছে গিয়েছিল মেয়েটি। রিফাত হোসেনসহ কয়েকজন মিলে মেয়েটিকে গণধর্ষণ করেছে বলে তাদের ধারনা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জানার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে রিফাত হোসেনকে গ্রেফতার করেছে। মেয়েটি জানিয়েছে রিফাত হোসেনই তাকে ধর্ষণ করেছে। তার ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক রিফাত হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button