Uncategorized

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবল এবং দুই কোপা আমেরিকার পর ফুটসাল বিশ্বকাপেরও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শুক্রবার রাশিয়ার বিপক্ষে ফাইনালে আগের তিন ফাইনালের পুনরাবৃত্তি না হলেই হলো।
বুধবার কলম্বিয়ার কলিসেও এল পাবলো কালিতে অনুষ্ঠিত সেমিতে ম্যারাডোনা-মেসির দেশ ৫-২ গোলে হারায় পর্তুগালকে। পর্তুগালকে এখন শনিবার তৃতীয় স্থানের জন্য লড়তে হবে ইরানের সাথে।
দীর্ঘ সময় বড় আসরে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৮ অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন দেশটি। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হার তাদের। গত বছর এবং এবারের কোপা আমেরিকাতে ফাইনালে চিলির কাছে হেরেছে টাইব্রেকারে।
ফুটসাল (ইনডোর) বিশ্বকাপেও কি গত তিন আসরের ব্যর্থতা পিছু নেবে নাকি শিরোপায় হাত ছোঁয়ানো হবে আর্জেন্টিনার সে উত্তর মিলবে শুক্রবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button