উপমহাদেশশিরোনাম

ফাউজা নামের এই নারীকে খুজছে মুম্বাই পুলিশ

নাম দিব্যা ফাউজা। গুরগাঁওয়ের মেয়ে হলেও এখন মুম্বইয়ে থাকেন। উঠতি মডেল। কিন্তু, এহেন দিব্যা এমন এক কাণ্ড বাধিয়েছেন যে, তার পিছনে পড়ে রয়েছে দেশের তাবড় সব মিডিয়া থেকে মুম্বই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
আপাতত, আত্মগোপন করে থাকতে চাইছেন দিব্যা ফাউজা। তিনি এমন এক কাণ্ডে সামিল হয়েছিলেন বলে অভিযোগ যাকে অপরাধ বলেই মনে করছে আদালত। কী করেছেন দিব্যা? শুনলে অবাক হয়ে যাবেন।
বয়ফ্রেন্ডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ উঠেছে দিব্যার বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, দিব্যা এমনই তার রূপের জাল ফেলেছিলেন যে সেই ফাঁদে পা দিয়ে প্রাণ গেছে তার বয়ফ্রেন্ডের।
আসলে দিব্যার বয়ফ্রেন্ড তো এমন কোনো ব্যক্তি নয় মুম্বইয়ের গ্যাংগস্টার সন্দীপ গাডোলি। দীর্ঘদিন থেকেই গুরগাঁও পুলিশ সন্দীপের পিছনে পড়েছিল। গুরগাঁও-এর মেয়ে দিব্যা সন্দীপের গার্লফ্রেন্ড জানতে পেরে আসরে নামে গুরগাঁও পুলিশ। মুম্বইয়ের এক হোটেলে দিব্যাকে দিয়ে সন্দীপকে ডেকে পাঠানো হয়। সন্দীপের সঙ্গে সবসময় আগ্নেয়াস্ত্র থাকত। অভিযোগ, হোটেলের ঘরে দিব্যা তাঁর রূপের মোহে সন্দীপের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেন। এর পরে গুরগাঁও পুলিশের পাঁচ সদস্য গুলি করে হত্যা করেন সন্দীপকে।
সন্দীপ
সন্দীপের পরিবারের দায়ের করা অভিযোগে মুম্বই আদালত গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং এটাকে ফেক এনকাউন্টার বলে ব্যাখ্যা করেছে। মুম্বই পুলিশ ইতিমধ্যে সিট তৈরি করে এই ঘটনায় গুরগাঁও-এর এক সাব-ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গ্রেফতার করার জন্য সন্দীপের গার্লফ্রেন্ড দিব্যার পিছনেও ঘুরছে পুলিশ।
যদিও, দিব্যার দাবি, তিনি নির্দোষ। হোটেলের ঘরে তিনি সন্দীপের সঙ্গে ছিলেন। তবে, সন্দীপ যে গ্যাংগস্টার এবং পুলিশ যে পিছনে পড়ে রয়েছে তা নাকি দিব্যা জানতেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button