খেলা

ফসকে গেল ভারতের বিপক্ষে জয়

খেলার শেষমুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া বা হেরে যাওয়ার ঘটনা বাংলাদেশের জন্য নতুন নয়। এবারও তাই হলো। ৮৮ মিনিট পর্যন্ত ভারতের বিপক্ষে ১-০ এগিয়ে থেকে খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছে জামাল-সাদদের। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়ান কাপের বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কানায় কানায় দর্শক পূর্ণ কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয় প্রতিবেশী দুই দেশ।প্রথমার্ধের ৪১ মিনিটে সাদ উদ্দিনের দেওয়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। দ্বিতীয়ার্ধে তুলনামূলক শক্তিতে এগিয়ে থাকা ভারতকে ৮৮ মিনিট পর্যন্ত আটকে রাখে লাল-সবুজের দল। বরাবরের মতোই খেলার শেষের দিকে গোল হজম করে বাংলাদেশ। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আদিল খানের গোলে সমতায় ফিরে ভারত (১-০)।
দীর্ঘ ৩৪ বছর পর কলকাতায় অনুষ্ঠিত হল বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। তাই এ খেলা নিয়ে ছিল বাড়তি উত্তেজনা প্রায় ৮৫ দর্শকধারণের উপযোগী সল্টলেক স্টেডিয়াম ছিল পরিপূর্ণ। সাদউদ্দিনের গোল করে প্রথমার্ধে ভারতীয় দর্শকদের হৃদয় ভাঙেন । তবে শেষটায় জয় বঞ্চিত হওয়ার হৃদয় ভেঙেছে লাল-সবুজের ভক্তদের।
রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে বাংলাদেশ। সেই সুযোগে আক্রমণে যায় ভারত। খেলার ৩ মিনিটে সুনীল ছেত্রী চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের গোল লক্ষ্য করে। গোলকিপার রানা বল ধরে ফেলেন। ২৫ মিনিটে ফ্রি কিক পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত।
নিজেদের রক্ষণভাগ গুছিয়ে আক্রমণে যায় বাংলাদেশ। খেলার ৩১ মিনিটে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্বল কিক জালের বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ব্যাক হেড করেছিলেন মনবীর। আবারও বাংলাদেশের ত্রাতা হন রানা। ১তম মিনিটে লাল-সবুজ শিবিরে আসে সাফল্য। ২২ নম্বর জার্সিধারী রাইট উইঙ্গার সাদ উদ্দিনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভুঁইয়া লম্বা বল ভাসিয়েছিলেন। গুরপ্রীত বলের ফ্লাইট মিস করেন। সাদ উদ্দিন সেই ভাসানো বলে দুর্দান্ত হেড থেকে গোল করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে এক গোলে এগিয়ে থেকে আক্রমণাত্বকে ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। খেলার ৫৫ মিনিটে সাদউদ্দিনের আরেকটি জোড়ালো শট ক্রস পোস্টে লেগে ফিরে না আসলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো খেলার ৬৪ মিনিটে ফাউল করলে লঘু অপরাধে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।
সময় গড়াবার সাথে সাথে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি। ৬৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ভারতের উদান্ত। ৭৩ তম মিনিটে আরেক গোল প্রায় খেয়েই ফেলেছিল ভারত; আদিল খানের অবিশ্বাস্যভাবে সেভে বেঁচে যায়। ৮৮তম মিনিটে এসে পরিশোধ করে ভারত। কর্নার থেকে ভাসানো বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করে ১-১ সমতা আনেন আদিল খান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। ২৮ বছর আগে কলম্বো সাফ গেমসের গ্রুপ পর্বে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।এরপর ভারতের ফুটবল এগিয়ে গেলেও বাংলাদেশ তলানিতেই থেকে গেছে। এই মুহূর্তে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৮৩ ধাপ পিছিয়ে। ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৪ আর বাংলাদেশ রয়েছে ১৮৭ অবস্থানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button