sliderস্থানিয়

ফরিদপুর-১ আসনে ১৫ জনের ৭ জন প্রার্থী বৈধ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষদিনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে দাখিল করা ১৫ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রথম পর্যায়ে যাচাই-বাছাইয়ে ৭ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় এবং বিভিন্ন ত্রুটির কারণে দলীয় ৮ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে স্থগিত হওয়া প্রার্থীদের বিকেল ৪টা পর্যন্ত ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর পুনরায় যাচাই করে ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা:
মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন,জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মো.হাসিবুর রহমান অপু, বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, মো.শাহাবুদ্দিন আহমেদ, ডা.মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো এবং লায়লা আরজুমান বানু।

বৈধ ঘোষণাকৃত প্রার্থী:
দিনশেষে ফরিদপুর-১ আসনে বৈধ ঘোষণাপ্রাপ্ত ৭ জন প্রার্থী হলেন- খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াত), শাহ মোহাম্মদ আবু জাফর (জাতীয় ঐক্য ফ্রন্ট), মো. আবুল বাসার খান (স্বতন্ত্র), মুহাম্মদ খালেদ বিন নাছের (বাংলাদেশ কংগ্রেস), সুলতান আহমেদ খান (জাতীয় পার্টি) ও মুফতি মোহাম্মদ শরাফাত হোসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস)।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, “স্থগিত থাকা প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনী কাগজপত্র জমা দেওয়ায় বিধি অনুযায়ী যাচাই করে ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button