sliderস্থানিয়

ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭ জন, দাখিল করেছেন বিএনপির প্রার্থী

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আ. কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,
ফরিদপুর-১ আসনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা যায়, ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, খেলাফত মজলিসের মুফতি শরাফাত হোসাইন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী চারবারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মো.আবু জাফর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুদ্দীন মিয়া (ভিপি ঝুনু) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার খানসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রবিবার খেলাফত মজলিসের মুফতি শরাফাত হোসাইন জমা দেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৭, এর মধ্যে ২০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান বলেন, ফরিদপুর-১ আসনে একজন হিজড়া ভোটারসহ ৫ লাখ ১০ হাজার ৫৫৬ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪১জন ও মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২১৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button