রাজনীতি

ফরাসী প্রেসিডেন্টকে ক্ষমা প্রার্থনার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ফ্রান্সে মহানবী’র ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসী প্রেসিডেন্টের বক্তব্য ইসলাম বিদ্বেষী, ঘৃণা সৃষ্টিকারী ও চরম উস্কানীমূলক। ফরাসী প্রেসিডেন্টকে ইসলাম বিদ্বেষী দায়িত্বহীন বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান
বাংলাদেশ সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ফ্রান্সে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তাকে কেন্দ্র করে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যকে ইসলাম বিদ্বেষী, ঘৃণা সৃষ্টিকারী ও উস্কানীমূলক হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী ফরাসী প্রেসিডেন্টের এই অপমানজনক বক্তব্য ইসলাম ধর্মাবলম্বীসহ যেকোন ধর্মপ্রাণ মানুষকেই ক্ষুব্ধ করবে। মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও তার রেশ ধরে ফরাসী প্রেসিডেন্টের চরম দায়িত্বহীন বক্তব্য ফ্রান্সে বসবাসরত ও বিরাট সংখ্যক মুসলমান জনগোষ্ঠির ধর্মীয় অনুভূতিতেও আঘাত হেনেছে। তিনি আপত্তিকর এই ধরনের বক্তব্য ও আচরণের জন্য ফরাসী প্রেসিডেন্টকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের সমর্থন পেতে ইমানুয়েল ম্যাঁখোর ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতাসৃষ্টিকারী বক্তৃতা-বিবৃতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাঁখোর ভূমিকায় ধর্মীয় সহনশীলতায় ফরাসী ঐতিহ্যকে যেমন কালিমালিপ্ত করেছে তেমনি গণতান্ত্রিক ফরাসী সমাজে ধর্মীয় ও সম্প্রদায়গত হিংসা, বিদ্বেষকে বাড়িয়ে তোলার রাস্তাও খুলে দিয়েছে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলে বিশেষ কোন ধর্ম ও ধর্ম অনুভূতিকে হেয় করার কোন অবকাশ নেই।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের জন্য আবার কাউকে আক্রমন করা, হত্যা করা বা এই ধরনের কোন পরিস্থিতি তৈরী করাও সমর্থনযোগ্য নয়।
বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারকে ফরাসী দেশে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও ফরাসী প্রেসিডেন্টের দায়িত্বহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button