বিনোদন
ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন নুসরাত ফারিয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও এ ধর্মের সর্বোচ্চ সম্মানিত মানব হযরত মুহাম্মদ (সা.)- কে অপমানের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রতিবাদে মুসলিম বিশ্ব উত্তাল। প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
বিশ্বের অনেক তারকা ফরাসি পণ্য বর্জন করে অন্যদেরকে উৎসাহিত করছেন। এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।
শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।
এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন ফারিয়া। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার৷ অনেকে সে পোস্টে ‘হাহা’ রিয়্যাক্টও দিয়েছেন।




