জাতীয়শিরোনাম

ফরহাদ মজহারকে অবিলম্বে উদ্ধার করে ফিরিয়ে দিন’

খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী ও বিশিষ্ট সমাজচিন্তক ফরহাদ মজহারকে নিজ বাসা থেকে ডেকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) নেতৃবৃন্দ ।
বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান আজ এক যুক্ত বিবৃতিতে ফরহাদ মজহারের অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন খাঁটি দেশপ্রেমিক ও মুক্ত চিন্তার মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা স্তম্ভিত । পরিবারের সদস্যদের বিবরণে প্রতীয়মান হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। ফরহাদ মজহার গুম, খুন, অপহরণসহ মানবাধিকার লংঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিস্ময়করভাবে আজ তাকেই অপহরণের শিকার হতে হয়েছে । এ ঘটনা যে কোনো সভ্য সমাজে অকল্পনীয় ।
বিবৃতিতে সাংবাদিক নেতারা ফরহাদ মজহারের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে অবিলম্বে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button