পয়লায় প্রবীণ নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ: বৃহস্পতিবার ঘিওর উপজেলার পয়লার মোড়ে বেলা ১২.৩০ মিনিটে ”বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস-২০১৬” উপোলক্ষে এক মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন’র আর্থিক সহায়তা ও হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহায়তায় আয়োজিত মানব বন্ধনে এলাকার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে পরিবার ও সমাজে ৬০ উর্দ্ধ বয়সী প্রবীণ ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক অন্যায় আচরণ, প্রাপ্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ জানায়। তারা বিভিন্ন লেখনী সমৃদ্ধ প্ল্যাকার্ড প্রদর্শন, স্বাক্ষর প্রদানের মাধ্যমে প্রবীণদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি, আয়োজনটিতে প্রবীণদের মর্যাদাপূর্ণ ও কাঙ্খিত জীবনযাপনের পরিবেশ নিশিশ্চতকরণের জন্য জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক সনদ এর দাবি উত্থাপিত হয়।
মানব বন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মাছরাঙা টেলিভিশন প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবু, যমুনা টেলিভিশন প্রতিনিধি বিএম খোরশেদ. দৈনিক সংবাদ’র রাম প্রসাদ সরকার দীপুসহ এলাকার সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ। এতে অঅরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক’র শফী আলম, দৈনিক অগ্নিবিন্দু’র আকমল হোসেন, দৈনিক বজ্রশক্তি’র রফিকুল ইসলামসহ ”প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান” কার্যক্রমের সাথে যুক্ত পয়লা এলাকার বিশিষ্ট বিচার গান, পালাগান, বাউল গানের শিল্পী এবং নাট্যদলসমূহের সদস্যবৃন্দ।




