দূর্ঘটনাশিরোনাম

প্রেমপত্র পোড়াতে গিয়ে বিল্ডিংয়েই আগুন

প্রাক্তন প্রেমিকের উপর রাগ করে প্রেমপত্র পোড়াতে গিয়ে তার বিল্ডিংয়েই লেগে গেলো আগুন। মার্কিন যুক্তরাষ্ট্রের নেবরাসকায় এ ঘটনা ঘটেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বহুতলের ওই ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে অভিমানে প্রাক্তন প্রেমিকের থেকে পাওয়া সেইসব প্রেম পত্রেই একটা লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন ১৯ বছরের ওই প্রেমিকা।
পুড়তে থাকা কাগজ হাতে ব্যালকনি থেকে এসে সেসব ঘরের মেঝেতে ফেলে দেন সেখানেই পাতা ছিল কার্পেট। আর তাতেই ঘটে বিপত্তি। পুড়তে থাকা কাগজ ফেলে দিয়ে শোয়ার ঘরে গিয়ে ঘুমিয়েও পড়েন ওই তরুণী।
ততক্ষণে কাগজ থেকে কার্পেটে আগুন লেগে দাউদাউ করে জ্বলে উঠেছে। খানিকক্ষণ পর ঘুম ভাঙলে পোড়া পোড়া গন্ধ পান তিনি। ঘরে এসে দেখেন কার্পেট থেকে অনেকখানি ছড়িয়ে পড়েছে আগুন।
ঘরের আসবাবপত্রেও আগুন লেগে গোটা ঘর ধোঁয়ায় ঢেকে যায়। নিজেকে সামলে নিয়ে এমার্জেন্সি নম্বরে ফোন করে অগ্নিকাণ্ডের খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানান, আগুনে নষ্ট হয়েছে প্রায় ৪,০০০ ডলার মূল্যের সম্পত্তি। দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। পরে তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button