বিনোদন

প্রিয়াঙ্কার সামনেই নিকের নারীভক্তের কাণ্ড!

মার্কিন রকস্টার নিক জোনাসের বিশ্বব্যাপী রয়েছে অগণিত ভক্ত ও অনুরাগী। সম্প্রতি এই ‘দ্য বিফোর দ্য স্টর্ম’ শিল্পী যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি কনসার্টে অংশ নেন, তাতে যোগ দিয়েছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।
ওই লাইভ কনসার্টে মজার কাণ্ড করে বসেন নিক জোনাসের এক উত্তেজিত নারীভক্ত। এই পপতারকার দিকে ছুঁড়ে দেন নিজের বক্ষবন্ধনী। কিন্তু লক্ষ্যচ্যুত হয়, আর গিয়ে পড়ে একেবারে নিকের স্ত্রী প্রিয়াঙ্কার সামনে!
স্বামীর ভক্তের এমন কাণ্ডে কী করেছিলেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী? না, একটুও চটে যাননি। বরং সাদরেই গ্রহণ করেছেন পিসি! নিকের ভক্তের ওই বক্ষবন্ধনী হাতে তুলে নেন প্রিয়াঙ্কা। তারপর সেটি তুলে দেন নিকের হাতে!
জোনাস ব্রাদার্স কনসার্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বক্ষবন্ধনী তুলতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে।
এর আগে মঞ্চে পারফরম্যান্স চলাকালেই নিক জোনাস ইশারা ভাষায় প্রিয়াঙ্কাকে বলেন, ‘আই লাভ ইউ’। সেই আদুরে মুহূর্তের ভিডিওটিও নেটিজেনদের মনোযোগ কাড়ে।
ভিডিওটিতে দেখা যায়, ভাই জো জোনাস ও কেভিন জোনাসের সঙ্গে মঞ্চে গান গাইছেন নিক জোনাস। ওই সময় ইশারা ভাষায় প্রিয়াঙ্কাকে ভালোবাসার কথা জানান নিক। ইনস্টাগ্রামে একটি ফ্যান ক্লাব ভিডিওটি শেয়ার দেওয়ার পর সেটি ভাইরাল হয়।
কয়েক দিন আগেই প্রিয়াঙ্কাকে তাঁর স্বামীর সঙ্গে মায়ামি সৈকতে দেখা গেছে। আঁটসাঁট পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। এ নবদম্পতিকে সঙ্গ দিয়েছিলেন নিকের ভাই জো ও তাঁর বাগদত্তা সোফি টার্নার। প্রিয়াঙ্কা-নিক দম্পতির মায়ামি-যাপনের ছবি ও ভিডিও অন্তর্জালে সাড়া ফেলেছিল। বোঝাই যাচ্ছে, বিবাহ-পরবর্তী সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন আলোচিত এ জুটি।
প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। দুই বছর পর এ ছবি দিয়ে বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা।
এ ছাড়া প্রিয়াঙ্কাকে খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ সিনেমায় দেখা যাবে। সূত্র : ডিএনএ, ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button