উপমহাদেশশিরোনাম

প্রিয়াঙ্কাকে অনৈতিকভাবে আটক করা হয়েছে: রাহুল

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। চলতি সপ্তাহে জমি নিয়ে বিরোধের জেরে দেশটির উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় সোনভদ্রা জেলায় নারীসহ ১০ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জুলাই) ওই গ্রামে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশে অপরাধ বৃদ্ধি ও আইনের শাসন নেই বলে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের সমালোচনা করেন প্রিয়াঙ্কা।
কংগ্রেসের টুইট, ভয় দেখিয়ে কংগ্রেসকে রোখা যাবে না। কংগ্রেসের মদতেই সোনভদ্রে হিংসা বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ।
এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেন, অনৈতিকভাবে আটক করা হয় প্রিয়াঙ্কাকে। উত্তরপ্রদেশ এখন একটি অস্থির রাজ্য। ক্ষমতার অপব্যবহার রাজ্য সরকারের। নিহত ১০ আদিবাসীকে গুলি করে মারা হল। উত্তরপ্রদেশে সাধারণ মানুষের নিরাপত্তার অভাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button