বিনোদন

প্রিয়াঙ্কার স্বামী নিকের সঙ্গে ‌‘ডেট’ করতে চান ভূমি

এই মুহূর্তে বলিউডে মোস্ট প্রমিসিং অভিনেত্রী যারা রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই রয়েছেন ভূমি পেডনেকার। বেশ কয়েকটি হিট ছবিও উপহার দিয়েছেন তিনি। অন্য ধরণের বিষয় ভাবনা নিয়ে তৈরি ছবিতে কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন ভূমি।
এর পাশাপাশি স্থূলকায় চেহারাকে ছিপছিপে করে ফেলেও ফ্যাশন জগতের সেনসেশন হয়ে উঠেছেন খুব তাড়াতাড়ি। ‘দম লগা কে হাইশা’র ভূমি আর ‘শুভ মঙ্গল সাবধান’র ভূমির মধ্যে তফাৎটা আকাশ এবং পাতালের। আর তার জন্য পাগল তামাম ভক্তকূল। সেই ভূমিই কিনা চান এই বলিউড ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর স্বামীর সঙ্গে ডেট করতে। কী ঘাবড়ে গেলেন নাকি!
আসলে সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ শোতে এসে এমনটাই জানিয়েছেন নায়িকা নিজেই। করণ এক জায়গায় ভূমিকে জিজ্ঞাসা করেন, যদি এই ইন্ডাস্ট্রির কোনও নায়িকার স্বামীর সঙ্গে তোমায় ডেট করতে হয়, তুমি কার সঙ্গে ডেটে যাবে?
এরপর করণ জোহর এর পিছনে কারণও জিজ্ঞাসা করেন। আর মিষ্টি হেসে ভূমি জানিয়ে দেন যে, অমেক অল্প বসয় থেকেই তিনি নিক জোনাসের গান শুনে আসছেন। নিক হলেন এক বিরাট সেনসেশন, আর তিনি নাকি খুব ‘কিউট’। সেই কারণেই তার এই ইচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button