slider

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি: সারাদেশের হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করবো।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিশ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার প্রশ্মে তিনি বলেন, চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো। কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতালটি জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button