slider

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুরক্ষা দিয়েছেন – প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সুরক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। আইন প্রণয়ন, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি এবং তাদের চলাচলে র‌্যামের ব্যবস্থা বাস্তায়নের মাধ্যমে তারা আজ সুরক্ষিত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাসভবনে উপজেলার একশ’ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ব্যক্তিগত উদ্যোগে হুইল চেয়ার বিতরণের সময় তিনি এসব বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button