রাজনীতিশিরোনাম

প্রধানমন্ত্রী কার্যালয়ে বিএনপি নেতা আলাল ও খোকন

সম্পতি প্রধানমন্ত্রীর দিল্লী সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে চিঠি দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাচ্ছেন বিএনপির নেতা।
তারা হচ্ছেন, বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।
রোববার (১৭নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয়া হচ্ছে। বিএনপির দুই নেতা চিঠি নিয়ে যাচ্ছেন।
এর আগে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করবার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button