Uncategorized

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাড়ি পাবে রাঙামাটির ২৫০০ পরিবার

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার আড়াই হাজার পরিবারকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত বিশেষ ঘর নির্মাণ করে দিবে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই রাঙামাটির ৭ উপজেলায় ৭০৬টি ঘর নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে
জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
তিনি জানিয়েছেন, আগামী ২০শে জানুয়ারী মাননীয়
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে
২৬৮টি ঘর সংশ্লিষ্ট্য দরিদ্র পরিবারগুলোকে বর্গ বুঝিয়ে দেওয়া হবে। রোববার রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এই তথ্য জানিয়েছেন।
এদিকে, আজ ১০ই জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজের ৭ম বছরে পদার্পনকে কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন আন্দোলনের সময় ২০১৫ সালের ১০ই জানুয়ারীর সহিংস ঘটনায় উগ্রবাদিদের হাতে নিহত তরুন মনির হোসেন নিহতের ঘটনায় শোক প্রকাশ করে আইনশৃঙ্খলা সভায় শোক প্রস্তাব গৃহিত হয়।
বেলা সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই সভায় রাঙামাটির নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের
হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া,
রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, এলজিইডির
নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, সদর উপজেলার
চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারী
প্রতিষ্ঠানসমুহের প্রতিনিধি,সুশীল সমাজ, রাজনৈতিক,
ব্যবসায়ি নেতৃবৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button