slider

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় নিয়ামতপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সর্বকালের সর্ব ¤্রষ্ঠে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে

সোমবার (২২ মে) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ ও সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের মেইন গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, ৮টি ইউনিয়নের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন বক্তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button