শিরোনামশীর্ষ সংবাদ

প্রধানমন্ত্রীকে চীনের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছলে তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
গ্রেট হল পিপলে পৌঁছার পরই চীনের প্রধানমন্ত্রী কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং দুই প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরে চীনের তিন বাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন।
এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানানো হয়।
এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী।
দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
পরে গ্রেট হল অব পিপলে তার সম্মানে প্রধানমন্ত্রী কেকিয়াং আয়োজিত এক মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়েল মিটিংয়ে যোগাদান সহ চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সরকারী সফরে চীনে এসেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button