slider

প্রত্যাহারকৃত ক্যাম্পে সেনাবাহিনীই দিতে হবে : কাজী মজিব

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের এবং সহযোগী সংগঠনের কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৬ই আগষ্ট শনিবার সকালে নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গনে সম্মেলনে জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোঃ মজিবর রহমান মজিব।
আলোচনা সভায় মজিবর রহমান বলেন,যারা দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করে তাদের এই দেশে থাকার অধিকার নেই,আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধ করতে হবে। প্রত্যাহারকৃত সেনাবাহিনী ক্যাম্পে অন্য বাহিনী নয় সেনাবাহিনীকেই মোতায়েন করতে হবে।
অপহরণ,গুম,খুন,চাঁদাবাজী করে পাহাড় কে অস্থিতিশীল করে তুলছে জেএসএসের সন্ত্রাসীরা। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সরকারকে আরো কঠোর হতে হবে।
আলোচনা সভা শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button