রাজনীতিশিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার প্রতি বিএনপির শ্রদ্ধা

বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
স্বাস্থ্যবিধি মেনে সকাল ১১টায় শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিএনপি প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) বিলুপ্ত করেই বিএনপির যাত্রা শুরু হয়।
এই দলে যুক্ত হয় মশিউর রহমান যাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন মুসলিম লীগ, মাওলানা আবদুল মতিনের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি ও রসরাজ মন্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ তফসিলি ফেডারেশন।
শ্রদ্ধা নিবেদন বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বড় চ্যালেঞ্জ হচ্ছে- এই দেশ একাত্তর সালে যে চেতনা নিয়ে লড়াই, সংগ্রাম করেছিল, সেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া।’
তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা, ফ্যাসিজম কায়েম করেছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুল করীম, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, শাম্মী আখতার, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
এ সময় মহানগর দক্ষিণের কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আবদুল আলীম নকি, যুবদলের মোরতাজুল করীম বাদরু, সুলতানা সালাহউদ্দিন টুকু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াসীন আলী, মহিলা দলের হেলেন জেরিন খান, কৃষক দলের সৈয়দ মেহেদি আহমেদ রুমি, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের শুরুতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button