উপমহাদেশশিরোনাম

প্রতিদিন ১২ কিমি পথ পাড়ি দিয়ে মেয়েদের স্কুলে নেন বাবা

আফগানিস্তানের শরণা এলাকার বাসিন্দা মিয়া খান সোশ্যাল মিডিয়াতে মানুষের মন জয় করেছেন। কারণ, মেয়েদের স্কুলে দিয়ে আসতে প্রতিদিন ১২ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। আফগানিস্তান সুইডিশ কমিটির (এএসসি) বরাতে এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
আফগানিস্তান সুইডিশ কমিটির দেয়া তথ্য অনুসারে, মিয়া খান তার মেয়েদের স্কুলে আনার জন্য মোটরসাইকেলে প্রতিদিন ১২ মাইল পথ ভ্রমণ করেন এবং তাদের ছুটি না হওয়া পর্যন্ত কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। এএসসি আরো জানায়, এটি এখন তার জন্য একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে।
মিয়া খান তার তিন মেয়েকে প্রতিদিন নুরানিয়ার স্কুলে নিয়ে আসেন, যা এএসসি দ্বারা পরিচালিত হয়। তিনি এ ব্যপারে বলেন, তার মেয়েদের পড়াশোনা তার কাছে গুরুত্বপূর্ণ কারণ তাদের এলাকায় কোনো মহিলা চিকিৎসক নেই। তিনি বলেন, ‘আমি অশিক্ষিত একজন দিনমজুর তবে আমার মেয়েদের পড়াশোনা আমার কাছে অত্যন্ত মূল্যবান কারণ, আমাদের অঞ্চলে কোনো মহিলা চিকিৎসক নেই। আমার ছেলেদের মতো আমার মেয়েদেরও শিক্ষিত করা আমার সবচেয়ে বড় ইচ্ছা।’
মিয়া খানের তিন কন্যার একজন রোজি এএসসিকে জানান, তিনি পড়াশোনা করতে পেরে খুব খুশি। তিনি আরো বলেন, ‘আমি এই বছর ষষ্ঠ গ্রেডে আছি। আমার বাবা আর ভাইরা প্রতিদিন আমাদের মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে আসেন এবং ছুটির পর তারাই আবার আমাদের বাড়িতে নিয়ে আসেন।’
প্রসঙ্গত, মিয়া খান ও তার মেয়েদের সম্পর্কিত সকল খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর বিশ্বব্যাপী তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button