খেলা

পেসারদের স্বর্গরাজ্যে ইয়াসিরের যাদু

পেস বোলাদের স্বর্গ হিসেবে পরিচিত লডর্সের উইকেটে যাদু দেখিয়ে চলছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চার ইংলিশ ব্যাটসম্যানকে ফিরিয়ে পাকিস্তানকে অনেকটাই চালকের আসনে বসিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩৩৯ রানের জাবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২০০ রান তুলতেই ৬ উইকেট নেই ইংলিশ শিবিরে। চার চারজন ব্যাটসম্যান ইয়াসিরের শিকার।
অথচ লর্ডসের উইকেট সব সময়ই পেসারবান্ধব হিসেবে পরিচিত। পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ও দেখা গেছে সেই চিত্র। পাকিস্তানের ১০টি উইকেটের সবগুলোই নিয়েছেন ইংল্যান্ডের পেসাররা। তার মধ্যে ক্রিস ওকস ৭০ রানে ৬ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে। এছাড়া স্টুয়ার্ড ব্রড ৩টি ও জ্যাক বল ১টি উইকেট নিয়েছেন।
পাকিস্তানের পেসাররা অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদের তেমন কোন পরীক্ষায় ফেলতে পারেননি। মোহাম্মদ আমির ও রাহাত আলি একটি করে উইকেট নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ২০৬ রান তুলেছে ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৩০ রান পিছিয়ে কুক বাহিনী। দ্বিতীয় দিনের খেলা এখনো বাকি ২৪ ওভার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button