আন্তর্জাতিক সংবাদ

পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ হচ্ছে সৌদি আরবে

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের আকামায় পেশা পরিবর্তনের সুবিধা বাতিল করেছে দেশটির শ্রম এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এ আইনের ফলে যারা পেশা পরিবর্তনের অনুমোদন পাবেন না তারা চাইলে এর বিরুদ্ধে অনলাইনে আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত নিবন্ধনের জন্য চার সপ্তাহের অতিরিক্ত মেয়াদকাল সোমবার শেষ হয়েছে।
তদন্তকারীরা এ সংক্রান্তে বিভিন্ন এলাকায় অনুসন্ধান অভিযান পরিচালনা করবে। নিয়মভঙ্গ করে পেশা পরিবর্তনকারীকে শনাক্ত করা হলে প্রত্যেককে ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button