উপমহাদেশশিরোনাম

পূর্বাভাসকে সত্যি করে ভারতে আছড়ে পড়ল ভয়ঙ্কর ‘ফণী’

০৮.৩০.২৫- ফণীর প্রভাব যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আকাশের অবস্থা তা প্রমাণ দিচ্ছে। শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক নিয়মেই কমেছে পারদ। শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফনী ঘূর্ণিঝড় এগিয়ে এসেছে। খুব বেশিদূর নেই। তার প্রভাব আজ বিকাল থেকে ধীরে ধীরে বোঝা যাবে।০৮.০৫.২০১৯- গতকাল রাতে ১২টা নাগাদ পুরী থেকে বিশেষ ট্রেন শালিমারে এসে পৌঁছায়। দুপুর দেড়টা নাগাদ ওই স্পেশাল ট্রেন ছাড়া হয়েছিল। ট্রেনটি হাওড়ার শালিমার স্টেশনের এক নম্বর প্লাটফর্মে রাত ১২টা নাগাদ ঢোকে। এই ট্রেনে বহু পর্যটক এবং বেশ কিছু কলেজ পড়ুয়া পুরী থেকে ফেরেন। স্টেশন থেকে এদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছিল। এরা জানান সেখানে খুব ভয়ঙ্কর অবস্থা। সকলেই আতঙ্কের মধ্যে ফিরেছেন। মোট ১১৭৬ জন পর্যটক ওই ট্রেনে ফিরেছেন।

সুত্র:  Kolkata24x7

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button