slider

পূর্বধলায় মাদক সেবনে বাধায় মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ বৃহস্পতিবার মধ্যরাতে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বটতলা গ্রামের আবু চন কারীর মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় টিনের তৈরি তিন তলা সহ দুটি ঘর ও ঘরে থাকা কুরআন শরীফ সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান মধ্যরাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ঘরে থাকা সকল আসবাবপত্র সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়, আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় এলাকাবাসী ও ভক্তবৃন্দরা, পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।
মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছে স্থানীয় একাকাবাসী ও মাজারের ভক্তবৃন্দরা। এই গঠনায় যারা জরিত আছে তাদের কে আইনের আওতায় এনে যেন কঠোর শান্তির ব্যাবস্থা করা হয়, এটাই এলাকা বাসী ও ভক্তবৃন্দের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button