জাতীয়শিরোনাম

পুলিশের সামনে অস্ত্র উঁচিয়ে কেন্দ্র দখল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারাসাত ইউনিয়নে পুলিশের সামনে অস্ত্র উঁচিয়ে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা ভোট ছিনতাই করেছে। পুলিশের সামনে অস্ত্র উচিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা এলাকায় মহড়া দিলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

দৈনিক নয়াদিগন্ত দারুসুন্নাহ মাদরাসা কেন্দ্রে পুলিশের সামনে অস্ত্রসহ ঘোরাফেরা ও কেন্দ্রদখলের একটি ভিডিও ক্লিপ সংগ্রহ করে। এতে দেখা যায় একদল যুবক আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী কাশেম শাহ’র ক্যাডাররা বন্দুক, পিস্তল, রাম দা, লাঠি-শোঠা নিয়ে বেলা পৌনে ১টার দিকে দারুসুন্নাহ মাদরাসা কেন্দ্র দখল করে নেয়।

এসময় বিএনপির চেয়ারপ্রার্থী হাসান চৌধুরীর এজেন্টদের মারধর করে তারা। পরে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ব্যাপক জালভোট প্রদান করে। স্থানীয় লোকজন এতে বাধা দিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা বিএনপি প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বারসাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাসান চৌধুরী নয়াদিগন্তকে বলেন, ‘গত শুক্রবার থেকে আওয়ামীলীগের শতাধিক ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। আজ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই তারা প্রকাশ্যে গুলি বর্ষণ করে কেন্দ্র দখল নেয় এবং জাল ভোট প্রদান করে। তাদের গুলিতে অন্তত ১২জন গুলিবিদ্ধ হয়েছে।

সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button