বিবিধশিরোনাম

পুলিশের সঙ্গে রাস্তায় শিক্ষার্থীরা, তদ্বিরে কাজ করছে না

খুলনার বিভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। যানবাহনের কাগজ ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় তারা ট্রাফিক পুলিশের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন।
খুলনার শিববাড়ি মোড়ে আজ সোমবার সকাল থেকেই এ চিত্র দেখা গেছে। এতে করে মোটরযান আইনে মামলার পরিমাণ বেড়েছে। আসছেনা কোন গাড়ি ছাড়ানোর জন্য বড় কোন নেতা বা বড় পদের কারো তদ্বির।
জানা গেছে, সাধারণ পথচারীসহ গাড়ির চালকরাও এ বিষয়টিকে সাধুবাদ জানান। সকাল থেকে ৩ ঘন্টার ব্যবধানে ৩৫টির মতো মামলা ও রেজিস্ট্রেশন না থাকায় ৩টি গাড়ি জব্দ করা হয়েছে। ট্রাফিকদের সাথে রাস্তায় কর্মরত শিক্ষার্থীরা খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ইন্টার দিতীয় বর্ষের ৫জন শিক্ষার্থী। এরা হলেন, ক্যাডেট সুমি, ক্যাডেট সোহান, ক্যাডেট সোনিয়া, ক্যাডেট তাহের ও ক্যাডেট তাহের।
কেএমপির সার্জেন্ট আশরাফুল ইবনে আকবর বলেন, শিক্ষার্থীরা আমাদের কাজে সহযোগিতা করছে এটা খুবই আনন্দ লাগছে। তাছাড়া বিভিন্ন যানবাহন সিগন্যাল দিলে নানা পরিচয়ে তদ্ববির আসে। কিন্তু শিক্ষার্থীরা সাথে থাকায় তা করতে পারছেনা। এটা আমাদের কাজের জন্য অনেক ভালো হয়েছে।
ট্রাফিক সপ্তাহ ২০১৮ এর অংশ হিসেবে সোমবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা নাগাদ খুলনার শিববাড়ি মোড়ে ট্রাফিক পুলিশের এ অভিযানে ৩৫টির মতো মামলা হয়েছে। মোটরযান আইন লঙ্ঘনের কারনে এ মামলা গুলো হয়েছে বলে জানান তিনি।
রাস্তায় যানজট নিরসনে কর্মরত শিক্ষার্থীরা বলেন, প্রচন্ড রোদে আমাদের একটু কস্ট হচ্ছে। তাতেও দেশের জন্য কাজ করছি কস্ট কম অনুভব হচ্ছে। আমরা দেশের কাজে আসতে পেরে খুশি ও আনন্দিত।
বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button