শিরোনামশীর্ষ সংবাদ

চাঁদ দেখা গেছে, কাল ঈদ: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার ( ৫ জুন) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
মঙ্গলবার (৪ জুন) রাত এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক পুনরায় ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মসচিব আনিছুর রহমান।
এর আগে, রাত পৌনে নয়টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের কোথায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল (বুধবার) ঈদ হচ্ছে না। আগামী বৃহস্পতিবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
এদিকে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে মঙ্গলবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button