slider

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়ে জুয়ারু যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরে পুলিশের ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে সামসুল ইসলাম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৪ আগস্ট রবিবার রাত দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আমির আলী মোল্লার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর থানা পুলিশের একটি দল লক্ষীপুর ঘোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর খোলাবাড়িয়া পশ্চিম পাড়া এলাকায় একটি জুয়ার আড্ডায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়ে পালানোর সময় জুয়ার সামসুল ইসলাম পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে জেল ফেলেই তাকে খুঁজে পাননি । পরেসকালে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে সকাল সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button