বিনোদন

পুনম পান্ডে গ্রেপ্তার

অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে গ্রেপ্তার করা হলো বলিউড অভিনেত্রী পুনম পান্ডেকে। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, গোয়ায় অশ্লীল ভিডিও শুট করেছেন তিনি। গোয়া ফরওয়ার্ড পার্টির সহসভাপতি দুর্গাদাস কামাতের অভিযোগ, চাপোলি ড্যামে ‘পর্নো ভিডিও’ শুট করেছেন পুনম। ওই জায়গাটি জলসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হলো সেই প্রশ্নও করেন ফরওয়ার্ড পার্টির সহসভাপতি। একই সঙ্গে প্রশ্ন করেন, দিনে দিনে গোয়াকে কি নীল ছবি তৈরির জায়গা করে তোলার চেষ্টা হচ্ছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ দপ্তরের মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
তবে একটি নয়, এখন পর্যন্ত এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে বলেই জানা যায়। কীভাবে এখানে এমন ভিডিও শুট করার অনুমতি দিল পুলিশ, সেই প্রশ্ন তুলে বিক্ষোভে শামিল হন স্থানীয়রাও। ঘটনাকে ঘিরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই শুটিংয়ের অনুমতি দেওয়া পুলিশ ইন্সপেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশি জেরার মুখেই পড়তে হবে পুনমকে।
সোশ্যাল মিডিয়ায় প্রায় সর্বক্ষণই বিতর্কের শিরোনামে থাকেন পুনম। কখনো বিতর্কিত ভিডিও পোস্ট করে তো কখনো মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে জেলে পাঠিয়ে। তার বিচিত্র জীবনের নানা খুঁটিনাটি আপডেটই মেলে ভার্চুয়াল দেয়ালে। গোয়ায় ফটো শুটের ছবিও সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন পুনম। কিন্তু এবার নেটদুনিয়ায় ঝড় তুলতে গিয়ে বিপাকেই পড়তে হলো তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button