উপমহাদেশশিরোনাম

পুত্র সন্তান জন্ম দিতে না পারার অপরাধে নিজের স্ত্রীকে খুন

দেশের যে বিচারব্যবস্থার ওপর ভরসা রেখে প্রতিদিন আদালতমুখো হন অসংখ্য মানুষ, আর সেই বিচার ব্যবস্থারই একজন পুত্র সন্তান জন্ম দিতে পারার অপরাধে নিজের স্ত্রী কে খুন করেন। অভিযোগ এমনই হয়েছিল গুরগাঁওযের গীতাঞ্জলি গর্গের সঙ্গে। বছর তিনেক আগে সাতাশ বছরের গীতাঞ্জলির দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পার্ক থেকে। দেহে বেশ কয়েকটি বুলেটের ক্ষত ছিল। গীতাঞ্জলির স্বামী রভনীত গর্গের বিরুদ্ধে পণের দাবিতে খুনের মামলা রুজু করে মৃতার পরিবার। পুত্র জন্ম না হওয়ায় স্ত্রীর ওপর প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন স্বামী।কৈথাল এলাকার সিভিল জজ রভনীত খুনের সময় গুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। মৃতের দেহের পাশ থেকে তাঁর রিভলভার উদ্ধার হওয়ায় তাঁর ওপর সন্দেহ বাড়ে। স্বচ্ছ বিচারের দাবিতে গীতাঞ্জলির বাবা মা হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার শরণাপন্ন হন। মামলাটি হাতে নেয় সিবিআই। কিন্তু তদন্ত এগোয়নি এতটুকু।
গীতাঞ্জলির হতাশ পরিজনবর্গ শেষমেষ প্রধানমন্ত্রীর অফিসের দ্বারস্থ হন। তারপরেই গতি পায় তদন্ত। রভনীতকে গ্রেফতার করে পুলিশ, তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গীতাঞ্জলির বাবা মায়ের আশা, তাঁদের মৃত কন্যা অবশেষে বিচার পাবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button