পীরগঞ্জে পূবালী ব্যাংক উপ-শাখার উদ্বোধন

রংপুর ব্যুরোঃ ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জের জামাল প্লাজার ২য় তলায় পূবালী ব্যাংকে উপ-শাখার এর শুভ উদ্বোধন করা হয়। আজ বুধবার দুপুরে মানুষের মাঝে দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড রংপুর শাখার অধীনে পীরগঞ্জে ৯৮ তম উপ শাখা পীরগঞ্জ জামান প্লাজার ২য় তলায় উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ড।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, পূবালী ব্যাংক রংপুর আঞ্চলিক উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুল রহমান, রংপুর শাখার ব্যবস্থাপক বদরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল রহমান ইসলাম মিলন।
এসময় পীরগঞ্জ উপজেলা পূবালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক পরেস চন্দ্র রায়সহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।




