slider

পিরোজপুর আওয়ামীলীগের শুভেচ্ছা নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী কে

এইচ এম নাছির, পিরোজপুর : পিরোজপুর পৌর আওয়ামীলীগের সদস্য শহীদ ওমর ফারুকের বোন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীকে পৌর আওয়ামীলীগ ও সকল ওয়ার্ডের নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ২৮ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন ও সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মিরন এর নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীর বাসায় যান। সেখানে নেতাকর্মীরা একত্রিত হলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম মনু, সহ-সভাপতি হানিফ সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদ সত্যজিৎ দাস তংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড শামীম, সাংগঠনিক সম্পাদক এ্যাড মানস কুমার বৈরাগী।
এছাড়াও পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দময় মূহুর্তে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখে জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন এবং আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, শহীদ ওমর ফারুকের বোন হিসেবে শহীদ পরিবারের সদস্য হিসেবে তার কাছে চিরকৃতজ্ঞ। আমি বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিষণকে এগিয়ে নিতে ও তার নির্দেশনা পালনে সচেষ্ট থেকে পিরোজপুর জেলার উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি জনগনের জন্য কাজ করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button