slider

পিরোজপুরে সাংবাদিক নাসির উদ্দিনের উপর হামলা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের দৈনিক এই বাংলা ও স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি মোহাম্মাদ নাসির উদ্দিনের উপর কিশোরগ‍্যাং আজ সন্ধ্যায় হামলা চালায়। আব্দুল্লা পিতা মোঃ মোস্তফার নেতৃত্বে তার বাসার ভিতরে ঢুকে অতর্কিত হামলা চালায় ১০-১২ জনের একটি গ্রুপ। তার ঘরের দরজা লাথি মেরে ঢুকে তার উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা শুরু করে। একপর্যায়ে তারা তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি এখন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
যানা যায় প্রতিবেশীর ঘরে মাদক ব্যবসার আনাগোনা থাকলে তার প্রতিবাদ করায় তার উপরে কয়েকবার হামলার চেষ্টা করে, কিছুদিন পূর্বে রাত দেড়টার দিকে হামলা করতে চাইলে 999 কল করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। আজ সন্ধ্যায় ছয়টার দিকে ১০-১২ জনের একটা গ্রুপ অতর্কিত বাসায় ঢুকে হামলা চালায়। তাতে সে গুরুতর আহত হয়।
মামলার প্রক্রিয়া চলছে এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি আ’জ’ম মাসুদুজ্জামান বলেন আইনি প্রক্রিয়া চলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button