
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ জহিরুল হকের উদ্যোগে
২১/৬/২৫ তারিখ রবিবার বাইপাস সড়ক মাছিমপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন ভবনে দিনব্যাপী মোহাম্মদ জহিরুল হক,এর তত্ত্বাবধানে বরিশালের ঐতিহ্যবাহী ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউ ও হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হয়।
এখানে পিরোজপুরের প্রায় তিন শতাধিক রোগীদের ফ্রি চক্ষু পরীক্ষা ও তাদের মধ্যে থেকে ৬৪ জন ছানি পড়া রোগিকে অপারেশনের জন্য প্রতিষ্ঠানের নিজ খরচে বরিশালে নিয়ে সেখানে তাদের ঔষধ ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।
চক্ষু শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য ইসহাক আলী খান, সদস্য রেদওয়ানুল হক, সদস্য মোস্তাক আহমেদ, সদস্য সাইদুল্লাহ ইরফান।
অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ জহিরুল হক বলেন আমাদের জেলার সকল জনপদের জন্য উন্মুক্ত রেখেছি তাই পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকেও সকল ধর্মের লোক সেবা নিতে এখানে এসেছেন,আমরা অভিভূত এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বরিশালের ইস্পাহানি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে তারা কষ্ট করে পিরোজপুর বাসিকে এ সেবা দিতে এসেছেন। আমাদের এ কার্যক্রম ইনশাআল্লাহ অভ্যহত থাকবে পিরোজপুরের প্রতিটি উপজেলায় আমাদের এ ক্যাম্প করার চিন্তা রয়েছে।
পিরোজপুর বাসি এ সেবা পেয়ে খুশি তাদের দাবি হলো এ ধরেন প্রতিষ্ঠান আরো যেন পিরোজপুরে প্রান্তিক পর্যায় অসহায় মানুষের পাশে দাড়ায়।




