পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ উদযাপন

মোঃ নাছির উদ্দিন,পিরোজপুরর প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৪ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহরের সি ও অফিস মোড়ে। এ সময় যাত্রীদের সুপেয় পানি, হেলমেট বিতরন ও ফার্স্ট এইড সুবিধা প্রদানে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে মোটরসাইকেল যাত্রীদের মাঝে হেলমেট বিতরন ও ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।
পুলিশ কর্মকর্তা সায়লা আক্তার এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, তিনি যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলে সেজন্য সকলকে উদ্ধুদ্ধ করার জন্য অফিসারদের কে নির্দেশ দেন । সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলো তিনি জানান ।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন, অধ্যক্ষ আলমগীর রহমান, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সভাপতি, বিআরটিএ কর্মকর্তা মেহেদী হাসান, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ওসি সদর আব্দুস সোবহান, টিআই (প্রশাসন) সাইফুর রহমান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্হানীয় নেতৃবৃন্দ ও সাধারন জনগন।




