sliderস্থানিয়

পিরোজপুরে ইফতারের নামে ভুঁইফোড় সাংবাদিকদের চাঁদাবাজির অভিযোগ

পিরোজপুর : পিরোজপুরে বিভিন্ন অফিস আদালতে ভুঁইফোড় সাংবাদিক সংগঠনের বিরুদ্ধে ইফতারের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এমনকি তারা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নামেও কার্ড ছাপিয়ে বিভিন্ন অফিসে গিয়ে চাঁদাবাজি করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন মূল ধরার সাংবাদিকরা। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর শহরের নায়োরী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ অভিযোগ করেন বক্তারা।

‎এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। একদল ভুঁইফোঁড় সাংবাদিক এই পেশাকে কলুষিত করে এবং অপসাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান নিতে হবে। সাংবাদিক নেতারা অভিযোগ করেন এসব ভুঁইফোড় সাংবাদিকদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হলো তারা কোন পদক্ষেপ নেননি। এমনকি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এসব ভুঁইফোড় সাংবাদিকদের উৎসাহ দিতে দেখা যায়। সাংবাদিকতার মর্যাদা ও পেশার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকল সাংবাদিককে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

‎অনুষ্ঠানে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।

‎এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button