slider

পিরোজপুরের ইন্দুরকানীতে ভাগ্নের হাতে মামা খুন

এইচ. এম. নাছির, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে সৎ বোনের ছেলের হাতে মামা কে চুবিয়ে মারার অভিযোগ উঠেছে আজ রবিবার সনকালে উপজেলার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার ইন্দুরকানী বাজারের বাসিন্দা সাবেক ভেটেনারি চিকিৎসক আঃ খালেক হাওলাদার (৭৫) কে ইন্দুরকানী এলজিইডি ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তুলে নিয়ে দক্ষিন ভবানীপুর গ্রামের আঃ বারেক মাস্টারের বাড়ির দক্ষিন পাশের নালায় ফেলে তাকে চুবিয়ে হত্যা করে।
পরে খবর পেয়ে তার স্বজনরা তাকে ওই নালা থেকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মামা আঃ খালেকের সাথে ভাগ্নে মজিরুল আকনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মজিরুল উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের মৃত আ. ছত্তার আকনের ছেলে।
এদিকে ডাক্তার আব্দুল খালেকের মৃত্যুর কথা শুনে স্থানীয়র মজিরুল ইসলাম আকনকে দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মনোয়ার হোসেনের বাড়ি থেকে ধরে ইন্দুরকানী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটকের সময় স্থানীয়দের মধ্যে মোঃ ফারুক হোসেন মাষ্টার ও মোঃ সোহাগ হোসেন তার আক্রমনের স্বীকার হন এবং গুরতর আহত হন।
নিহতের ছেলে মো. কামাল হোসেন জানান, মজিরুল ১০ বছর পূর্বে আমার বাবাকে মারধর করেছিল। এরপর আমার বাবা তার বিরুদ্ধে একটি মামলা দিয়েছিল। এছাড়া তার সাথে আমাদের আর কোন বিরোধ ছিল না। রোববার সকালে আমার বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, আমরা অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছি এবং অভিযুক্ত মজিবুল আকন প্রথমিক পর্যায়ে তার মামাকে পানিতে চুবিয়ে মারার কথা স্বীকার করেছে। সে এখন আমাদের হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button