বিবিধশিরোনাম

পিরামিডের নির্মাণ রহস্য উদঘাটন করবে খুঁজে পাওয়া ৫০০০ বছর পুরোনো নিদর্শন

পিরামিডের মধ্যে থাকা প্রায় ৫০০০ বছর পুরোনো কয়েকটি কাঠের টুকরা খুঁজে পেয়েছেন স্কটল্যান্ডের আবারডিন বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার এক সহকারী। এই কাঠের টুকরাগুলোই পিরামিড নির্মাণের অমীমাংসিত রহস্য উদ্ধারে সাহায্য করবে এমন ধারণা করছেন বিশেষজ্ঞরা। ওই কাঠের টুকরাগুলো খুঁজে পাওয়া আবির এলাড্যানি জানান, বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা সবকিছু পর্যালোচনা করে দেখার এক পর্যায়ে তিনি এই কাঠের টুকরাগুলো খুঁজে পান। এতে তিনি দেখেন, এশিয়া বিষয়ক সংগ্রহতে মিশরের গিজার পিরামিডের একটি বাক্স রাখা। অথচ এটি থাকার কথা ছিল পিরামিড সংক্রান্ত সংগ্রহে। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ন সংগ্রহটি গবেষকদের চোখের আড়ালেই রয়ে গিয়েছিল।
শত শত বছর ধরে গবেষকরা খুঁজে বের করার চেষ্টা করেছেন কিভাবে পিরামিডের নির্মাতারা এর ওজন ও আয়তন মেপেছেন। এখন তাদের অনেকেই মনে করছেন, এলাড্যানি যে টুকরাগুলো খুঁজে পেয়েছেন তা আসলে একটি মাপযন্ত্র।
এটি হয়ত গবেষকদের সাহায্য করবে পিরামিড নির্মাণের পদ্ধতি ¯পষ্ট করতে। এ নিয়ে এলাড্যানি বলেন, হতেই পারে এটা শুধুমাত্র কয়েক টুকরা কাঠ। কিন্তু এটি গিজার পিরামিডের মধ্যে থেকে উদ্ধার করা তিনটি জিনিসের একটি। ১৮৭২ সালে প্রকৌশলী ওয়েনম্যান ডিক্সন পিরামিডের মধ্যে রানীর চেম্বার থেকে তিন ধরনের জিনিস উদ্ধার করেন। বাকি দুটি এখন বৃটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। তবে তৃতীয় বস্তু যা ছিল এই কাঠের টুকরাগুলো, ৭০ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
২০০১ সালের একটি রেকর্ড থেকে জানা যায়, ডিক্সনের সহকারী জেমস গ্রান্ট নামের ওই বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র ওই কাঠের টুকরাগুলো প্রদান করেছিলেন। ১৯৪৬ সালে তার মেয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় কাঠের টুকরাগুলো রেখে যান। তবে এরপর থেকে এই টুকরাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। ধারণা করা হচ্ছে, মূলত এশিয়া বিষয়ক সংগ্রহের সঙ্গে মিশে যাওয়ায় আর কখনো জানা যায়নি কাঠের টুকরাগুলো কোথায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button