আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পালানো বউয়ের বিরুদ্ধে দুবাই শাসকের মামলা

বিপুল পরিমাণ অর্থ নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে লন্ডনের পারিবারিক আদালতে মামলা করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। আগামী ৩০ ও ৩১ জুলাই মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খবরে বলা হয়েছে, শুনানির দিন উপস্থিত থাকবেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শ প্রতিষ্ঠান লেডি হেলেন ওয়ার্ড অব স্টুয়ার্টস তাঁর পক্ষে আদালতে লড়বে। তবে মামলার বাদী-বিবাদী এ সম্পর্কে কিছু বলেননি।
সম্প্রতি দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের ষষ্ঠতম স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর বোন প্রিন্সেস হায়া পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান।
এদিকে জর্ডানের রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, দুবাই শাসকের পারিবারিক গোপনীয় বিষয় জেনে যাওয়ায় প্রিন্সেস হায়া প্রাণ হারানোর শঙ্কায়।
৬৯ বছর বয়সী ধনকুবের দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীও তিনি।
বউ পালানোর পর কবিতা লিখেন দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। কবিতায় তিনি পালানো বউকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন।
কবিতার শুরুতে তিনি লিখেন, ‘কিছু ভুল বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত হিসেবে পরিচিত, তুমি সীমা লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা করেছো।’
এছাড়া তিনি কবিতায় আরো লিখেন, তুমি বেঈমান, তুমি মহামূল্যবান বিশ্বাসের সঙ্গে বেঈমানি করেছো। সেইসঙ্গে তিনি লিখেছেন, তুমি এখন বেঁচে থাকো বা মরে যাও তাতে আমার যায় আসে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button