Uncategorized

পার্লামেন্ট থেকেও পদত্যাগ ক্যামেরনের

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেছেন। গত জুনে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার গণভোটে হেরে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়েছিলেন। এবার পার্লামেন্ট থেকেও বিদায় নিলেন।
তিনি সোমবার জানান, নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে যাতে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়েন, সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি পার্লামেন্টে থাকবেন। এখন তার ওই আসনে উপনির্বাচন হবে।
ক্যামেরন অক্সফোর্ডশায়ারের ওই আসনে এমপি ছিলেন ২০০১ সাল থেকে। ৪৯ বছর বয়স্ক ক্যামেরন ২০০৫ সালে রক্ষণশীল দলের নেতা এবং ২০১০ সালে প্রধানমন্ত্রী হন। তিনি ছয় বছর প্রধানমন্ত্রিত্ব করেন।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button