sliderস্থানিয়

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

মো:নাজিম আল হাসান, রাঙামাটি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শহরের বনরূপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা সিনিয়র সহ সভাপতি আবু বকর, সহ সভাপতি কাজি মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলমগীর সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড ভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয় কতৃক বন্ধকি বন্ধ রেখে জমির মালিকদের অধিকার হরণ করছে। এসব জমি বাজারফান্ড থেকে সরকারী নিয়মমেনে খাজনা সালামী দিয়ে রেজিষ্ট্রি নেয়া হলেও জেলা প্রশাসক দীর্ঘ চার বছর যাবত জমি বন্দকি বন্ধ রেখেছে। ফলে বাজারফান্ড ভুক্ত জমির মালিকরা ব্যাংক লোন সুবিধা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সম্প্রতি জমি রেজিষ্ট্রেশনে জটিলতা তৈরি করেছেন তার নিন্দা জানান বক্তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের সুদূর প্রসারী উদ্দেশ্যে একটি মহল বার বার জমির অধিকার হরণ করার অপচেষ্টা করছে। পার্বত্য বাঙালীরা ভুমি সহ নাগরিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে এসব বৈষম্য নিরসনে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান বক্তারা।

নেতৃবৃন্দ অবিলম্বে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button